মালদা

যাত্রীবাহী ভুটভুটি ভ্যান এবং মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২ আহত ৬

যাত্রীবাহী ভুটভুটি এবং মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুইজনের। ঘটনায় আহত আরও ছয় জন। ঘটনাটি ঘটেছে মলদহের বৈষ্ণবনগর থানার ১৬ মাইল এলাকায়। 

জানা যায়, শনিবার রাতে মনসা গান শুনে একটি ভুটভুটি ভ্যান করে সাত থেকে আটজন বৈষ্ণবনগর ফিরছিল। ঠিক সেই সময় ১৬ মাইল থেকে বৈষ্ণবনগর যাওয়ার রাস্তায় আর্সেনিক মুক্ত প্ল্যান্ট এলাকায় উল্টো দিক থেকে আসা একটি মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ভুটভুটি ভ্যানের। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী মদন মণ্ডলের। ঘটনায় স্থানীয়রা আহত সাত জনকে উদ্ধার করে নিয়ে পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে মৃত্যু হয় ভুটভুটি ভ্যান যাত্রী দশমী মণ্ডলের। বাকি ছয় জন চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনায় এলাকায় শোকের ছায়া।        
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/njQtoRkLyHw